ঢাকা   ০৫:৩৬:৫৭ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অরাজকতার বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিরোধ গড়ে তোলার আহ্বান — এম এ বার্নিক 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

” বিবৃতি “

১. অন্তর্বর্তী সরকারের দুর্বল ব্যবস্থানার সুযোগে বিএনপি’র নামে দেশের সর্বত্র ব্যাপক অরাজকতা সৃষ্টির খবর আসছে প্রতিনিয়ত। আওয়ামী সন্ত্রাসীদের ফেলা যাওয়া জায়গাগুলোতে বিএনপি সন্ত্রাসীরা বসে দেশটাকে আবার লুটেপুটে খাওয়ার জন্য নতুন প্রতিযোগিতা শুরু করেছে তারা।
২. বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের পর বিএনপি ওয়ালারা সব কিছুর উত্তরাধিকারী নিজেদের ভাবতে শুরু করেছে।
৩. নজরদারির অভাবে দখলবাজি, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে মেরেপিটে মামলা হামলার মাধ্যমে সারদেশে বিএনপি’র নমে যা চলছে, তা প্রতিরোধ ও পুনরুদ্ধার ব্যতীত বিপ্লবোত্তর বৈষম্যমুক্ত দেশ গোড়ার স্বপ্ন বিলীন হয়ে যাবে।
৪. যৌথ বাহিনী মাঠে থাকলেও, তারা অস্ত্র উদ্ধার ব্যতীত অনিয়ম, অন্যায় ও অরাজকতা রোধে পরিকল্পিত কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়-না! ফলে সমাজিক শান্তি বিনষ্ট হয়ে পড়তে শুরু করেছ।
৫. বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রজনতা, এখন জাতীয় নাগরিক কমিটি রূপ পরিগ্রহ করলো। এই কমিটি সাংগঠনিক কাজের পাশাপাশি রাষ্ট্রসংস্কার ও সংগঠনে প্রবৃত্ত থাকতে হবে। এজন্য ফর্মূলা বা রূপরেখা তৈরি আপনাদেরই কাজ।
৬. কিন্তু বিএনপি’র নামে যেসব অপকর্ম হচ্ছে, সেগুলো রোধ করার জন্য যৌথ বাহিনীকেও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতা করা বাঞ্ছনীয়।
৭. তাই অনিয়ম, অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি ও আইন নিজের হাতে তুলে নেয়ার মতো যে-কোনো অরাজকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি।

 

—— এম এ বার্নিক 

সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন 

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি