1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ডাকাতিয়ার স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু, ডুবুরি কর্তৃক লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

চৌদ্দগ্রামে ডাকাতিয়ার স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু, ডুবুরি কর্তৃক লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা পুর্ব পাড়া এলাকায় ট্যাক কাটার জলা সংলগ্ন ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম একই এলাকার খাটরা পূর্ব পাড়ায় মৃত মো: আবদুল হাফেজের ছেলে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে সংবাদ পেয়ে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল এসে নিহত সবুজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান এবং কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: মফিজুর রহমান জানান, ‘গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক রেজাউল করিম সবুজ স্রোতের মুখে পড়ে নদীর পানিতে তলিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। পরে চাঁদপুরের একটি ডুবুরি দলকে খবর দিয়ে আনা হয়। এ সময়ের মধ্যে আমরা ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাই। দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণের মধ্যেই সবুজের মৃতদেহ উদ্ধার করে তারা। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহত সবুজের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত সবুজের শ্যালক নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতের পানিতে তলিয়ে যাযন তিনি। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net