1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিক্রি খোলা খাবার,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধির পরামর্শ ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিক্রি খোলা খাবার,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধির পরামর্শ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রকাশ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খোলা খাবার বিক্রি করছেন ফেরিওয়ালারা। ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এ হাসপাতাল। চিকিৎসাধীন রোগী ও স্বজনরা বলছেন, প্রকাশ্যে এভাবে খোলা খাবার বিক্রিতে হুমকির মুখে পড়তে পারে জনস্বাস্থ্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেই সঙ্গে সবাইকে সচেতন থাকার পাশাপাশি এসব খাবার না কেনারও পরামর্শ দেন তারা। সরেজমিনে দেখা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগে প্রকাশ্যে একটি খোলা ট্রেতে প্রতি পিস নারকেল ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে; যা দেখে অনেক শিশু খাওয়ার জন্য বায়না ধরছে। উপায় না পেয়ে অস্বাস্থ্যকর এসব খাবার কিনে দিচ্ছেন অভিভাবকরা। কাছে গিয়ে পরিচয় জানতে ও ছবি তুলতে গেলেই ক্যামেরা দেখে পালিয়ে যান সেই নারিকেল বিক্রেতা। শুধু মেডিসিন বিভাগে নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হচ্ছে চাল ভাজা, চানাচুরসহ বিভিন্ন রকমের খাবার। ভবনের বাইরে হাসপাতাল প্রাঙ্গণে, পুরাতন ভবনের নিচেও চোখে পড়ে আরও বেশ কিছু ফেরিওয়ালা। রোগী ও স্বজনদের কাছে বিক্রি করা হচ্ছে এসব খাবার। রোগীর স্বজনরা বলছেন, এসব ফেরিওয়ালা কোনো কিছুরই তোয়াক্কা করেন না।
ভিতরে বিক্রি হচ্ছে খোলা খাবার। দেখার যেন নেই কেউ। খোলা খাবার বিক্রি দ্রুত বন্ধের দাবি রোগাী ও স্বজনদের।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net