1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শুখান পুখুরী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে শুখান পুখুরী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ বার

মোঃ মজিবুর রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং –শুখান পুখুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- শুখান পুখুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান, শুখান পুখুরী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎকারী ভোটচোর, যুবলীগের অস্ত্রধারী ক্যাডার সহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় জোর করে ভোট নিয়ে চেয়ারম্যানের হয়ে লোকজনের ওপর জুলুম অত্যাচার শুরু করেছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন অতিষ্ঠ। তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান মুঠো ফোনে সাংবাদিকদেরকে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাদের হুমকির কারণে আমি ইউনিয়ন পরিষদে যেতে পারছি না। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net