ঢাকা   ০৬:১৭:০৮ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

(খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হাবিবুর রহমানকে সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ও আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- শহীদুল ইসলাম, আব্রে মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোকতাদের হোসেন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুল মান্নান।

রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের সভা কক্ষে ক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ নিপু। সভার আলোচনা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি