1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার

রাউজান প্রতিনিধিঃ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অতর্কিত হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫০) ও আজিম উদ্দীন (৫৫)। এ হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নিদের্শ দিয়েছে। জানা যায়, ১১ সেপ্টম্বর বিকালে এ হামলার ঘটনাটি ঘটে।  ১৭ সেপ্টম্বর গুরুতর আহত আজিম উদ্দীন প্রকাশ বাচুর চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের  আদালতে ফৌজদারী অভিযোগে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহত জসিম উদ্দিন বলেন, সাবেক এমপির ফজলে করিমের সন্ত্রাসী বাহীনির সদস্য কাঞ্চনের নেতৃত্বে ১৫/২০জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অফিসে হামলা করে। কিছু বুঝে উঠার আগে লাটিসোটা দিয়ে মারধর করতে থাকে। লাটির আঘাতে আমার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। আমি উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। গুরুতর আহত আজিম উদ্দিন বলেন, দীর্ঘ ১২ বছর আমি এলাকা ছাড়া ছিলাম। মিথ্যা মামলা দিয়ে আমাকে অস্ত্র দিয়ে কারাগারে পাঠিয়েছে সাবেক এমপি। আ. লীগ সরকার পতনের পর ঘরবাড়িতে এসে আবারও হামলার শিকার হয়েছি। এখনও তারা আমাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলীয় কার্যালয়ে বসা অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা দ্বিখন্ড করেছে। এক সাপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করেছি। তিনি হত্যার চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net