1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোহিঙ্গা ক্যাম্প ও হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা

রোহিঙ্গা ক্যাম্প ও হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার

শাহানাজ বেগম,উখিয়াঃ

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক মহোদয় আজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত “হোপ ফিল্ড হসপিটাল” পরিদর্শন করেছেন।

তার এই পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন। হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান তাদেরকে অভ্যর্থনা জানান।

হোপ হসপিটালের ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার মোঃ শওকত আলী, চীফ মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নুর ইসলাম, চীফ সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস, ফিল্ড কো-অডিনেটর শাহনাজ বেগমসহ প্রমূখ হসপিটালের স্বাস্থ্য সেবা কার্যক্রম ঘুরে দেখান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, কমিউনিটি পর্যায়ে মানবিক স্বাস্থ্য সেবায় হোপ হসপিটাল বাংলাদেশে একটি রোল মডেল হতে পারে। তিনি হোপ হসপিটালের কার্যক্রমের একটি ডকুমেন্টারি তৈরি করে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার পরামর্শ দেন। যাতে সরকার এই ধরনের মানবতার গুনগত ও ভালো কাজগুলো অন্যান্য হসপিটাল-ক্লিনিকে চালু করা যায়। এতে গোটা দেশের জনগণই উপকৃত হবে।

উল্লেখ্য যে, কক্সবাজারের কৃতি সন্তান ডক্টর ইফতিখার উদ্দিন মাহমুদ ১৯৯৯ সালে এই হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। শুরুর দিন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net