ঢাকা   ০৩:২৬:৩২ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

শেরপুরে আধিপত্যের বিরোধে দুই এলাকার সংঘর্ষে, নিহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকাবাসির সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর পৌরসভার গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন গৌরীপুর এলাকার মৃত হাফেজ আজাহার আলীর পুত্র ট্রলি চালক মিজানুর রহমান (৩৫) ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিন্টুর পুত্র ছাত্রদল নেতা আরিফুল ইসলাম শ্রাবণ (২৫)। এর মধ্যে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরপুর পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বরে গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাতেই সংঘর্ষে জড়ান দুই গ্রামের বাসিন্দারা। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে উভয় এলাকার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ান। এসময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে মিজানুর রহমান, শ্রাবণসহ উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যেরা। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে অবস্থা দেখা গেছে। তবে পুলিশ ও সেনা সদস্যদের টহল কার্যক্রম অব্যাহত আছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি