ঢাকা   ০৯:৩৪:৩৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মুন্সিগঞ্জে সিরাজদিখানে সংবাদ প্রকাশ করায় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরে দাবিতে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্সসূচি পালন করা হয়। এসময় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়েনমরকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবী জানান গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কারীরা বলেন, অন্যায় অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে। আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক মো. আরিফ হোসেন হারিছ সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় ।

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির,ইমতিয়াজ উদ্দিন বাবুল,প্রেসক্লাবের সহ সভাপতি সালাহউদ্দিন সালমান,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের,
আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাফর মিয়া, চ্যানেল২৪ এর শুভ ঘোষ,বাংলাটিভির মো. রুবেল মাদবর,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাইজভান্ডারী,
সাংবাদিক আনিছুর রহমান নিলয়, সহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীবৃন্দ।
উল্লেখ্য সিরাজদিখান-বালুচর প্রধান সড়কের সাথে সংযোগকৃত নতুন ভাষানচর ব্রীজ সংলগ্ন একটি ইটের রাস্তার মধ্যখানে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েত উল্লা হেনা সহ কয়েক জন। পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর বংশ ও বেপারী বংশের মধ্যে

একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক মো. আরিফ হোসেন হারিছকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদি হয়ে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি