1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা রাষ্ট্রসংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা রাষ্ট্রসংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭০৮ বার

বাকস্বাধীনতার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়নি ১৭ বছরে, কারণ স্বৈরাশাসক জনগণের মুখে তালা লাগিয়ে দিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে গেলেই হামলা-মামলা ও গুম যেন নিত্যদিনের কাজ। সারাদেশে সাত শতাধিক মানুুষ গুম করেছে আওয়ামী সরকার। ৭৩ জন বিএনপির নেতাকর্মীকেও গুম করা হয়েছে এ সময়ে। এ থেকে পরিত্রাণের জন্য গণঅভ্যুত্থানের এই বিপ্লবের বিকল্প আসলেই ছিল না। জুলাইয়ের বিপ্লবের এত রক্তের বিনিময়ে যে আমরা মুক্ত হতে পেরেছি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রাষ্ট্র সংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য এবং জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে এখনও ঘাপটি মেরে আছে ফ্যাসিস্ট স্বৈরাশাসকের প্রেতাত্মারা। তাদেরকে যতদিন বের করা যাবে না ততদিন জনগণের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। গণমাধ্যমসহ কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেড মিলনায়তনে পিপলস একশ্যান পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর ও মুজিবুল্লাহ তুষারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নজরুলগবেষক এম এ সবুর, লেখক মুহাম্মদ কামাল উদ্দিন, লেখক-সাংবাদিক নাজিম উদ্দিন এলেন, আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো জাহেদুল করিম বাপ্পী, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, জাতীয় নাগরিক কমিটির লায়ন মো. মোসলেহ উদ্দিন খান, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা এ কি এম মোসলেহ উদ্দীন, চট্টগ্রাম সুহৃদের সংগঠক জাহেদ কায়সার, জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হামিদুর হক, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম, রাজনৈতিক কর্মী শহীদুজ্জামান, চট্টগ্রাম কম্প্লাইন্স-এর প্রেসিডেন্ট নাজিম উদ্দিন সাগর, রাজনীতিবিদ ও সংগঠক হামিদুল হক চৌধুরী, গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের সন্তান মোহাম্মদ জিসানুর রহমান, মুমিনুল হক আনিস, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, নোমান উল্লাহ বাহার কাইমুর রশিদ বাবু। অনুষ্ঠানের অধিকার-এর বিবৃতি পাঠ করেন

লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net