1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার

সেনবাগ, নোয়াখালী

ইংলিশ একাডেমী সেনবাগ, নোয়াখালী ২০২৪ সেশনে ভালো ফলাফল ও একাডেমি একসিলেন্সির জন্য একাডেমির বিভিন্ন বিভাগের ৪০ জন ছাত্র ছাত্রীর মাঝে ক্রেস্ট ও পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়। একাডেমির সহ পরিচালক এ ইউ রনির সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে একাডেমির শুভাকাঙ্ক্ষী- মায়া হাসপাতালের এমডি, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আলো ও মেসার্স ইকবাল পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী ইকবাল হোসেনকে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল শিক্ষক সমিতি সেনবাগ উপজেলার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক নেতা জনাব আব্দুল মাজেদ, সেনবাগ থানার তদন্ত ইনচার্জ জনাব পলাশ চন্দ্র সিংহ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আজম রহিমুল্লাহ সুজন, বিশিষ্ট সমাজসেবক ও অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হোসেন, অটবি ফার্নিচারের স্বত্বাধিকারী গোলাম মাওলা, সিনিয়র শিক্ষক মইনুদ্দিন, সফিউজ্জামান সিমু, ইসলামিক কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আবু সায়েদ, সাংবাদিক নেতা মোঃ হারুন, একমি ফার্মাসিউটিকলের এরিয়া ইনচার্জ মোঃ ফখরুল আলম, নাভানা ফার্মাসিউটিকলের উপজেলা ইনচার্জ হারুনুর রশীদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা একাডেমীর ধারাবাহিক সাফল্যের জন্য পরিচালক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে হুমায়রা জান্নাত আরুফা, ফারজানা ইয়াসমিন মাওয়া, বাঁধন পাল রাতুল, মিনহাজ উদ্দিন, খাদিজা আক্তার ফারিয়া, আরিবা হোসেন, নাহিদা সুলতানা, ফরহাদুল ইসলাম প্রমি সিংহ সেলফ প্রেজেন্টেশানের বহুমাত্রিক উপস্থাপনা পরিবেশন করে- ইংরেজি ভাষার উপর তাদের দক্ষতা প্রমানের চেষ্টা অতিথিদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দ ইংলিশ একাডেমি কতৃক তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানের পরিচালক এ এইচ এম মহিউদ্দিন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net