1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুষের অভিযোগ থাকলেও বহাল তবিয়তে গোদাগাড়ীর সাব-রেজিস্টার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘুষের অভিযোগ থাকলেও বহাল তবিয়তে গোদাগাড়ীর সাব-রেজিস্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ীর সাব-রেজিস্টার সাদেকুর রহমান ঘুষ বানিজ্য করেও স্ব-পদে চাকরি করছেন। অভিযোগ থাকলেও খতিয়ে দেখছেন না উর্ধতন কর্মকর্তারা। রহস্যজনকভাবে তিনি নিজ কর্স্থলেই আছেন বহাল তবিয়তে। বিগত ১৫ বছরে প্রতিটি অফিসে চলেছে লুটের দৌরাত্ম্য। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার লুটপাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেও আড়ালে বাজছে ঘুষের দমামা। গোদাগাড়ীর মানুষের পকেট কেটে প্রতি মাসে ১২- ১৫ লক্ষ টাকার ঘুষ বানিজ্য হলেও অজ্ঞাত কারণে নড়েচড়ে বসতে হয়নি সাদেকুরকে।সব মিলিয়ে বছরে প্রায় ২.৫ কোটি টাকা ঘুষ নেন তিনি।

২৭ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় গোদাগাড়ীর সাব-রেজিস্টারের ঘুষের খবর তুলে ধরা হয়। রেজিস্ট্রারের দলিল প্রতি সই করতে ১৪ শ টাকা, অফিস খরচ ৪ শ টাকা, দলিলের ভুলত্রুটি রেখে সই করতে ২০-৩০ হাজার টাকা এবং দলিলের সার্টিফাইড কপি তুলতে ৮ শ টাকা ঘুষ বানিজ্যের বিষয়ে খবর প্রকাশ হয়।এরই ধারাবাহিকতায় সাব-রেজিস্টারের অফিস স্টাফ সাংবাদিকদের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাদা দাবির মৌখিক অভিযোগ করেন উপজেলা প্রশাসনের কাছে। কোন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে ইউএনও বলেন, সময়মত আমি তাকে ডেকে পাঠাবো।

উল্লেখ্য, গোদাগাড়ী সাব-রেজিস্টার সাদেকুর রহমানের পেশকার লাইলুন্নাহার ভিডিও বক্তব্যে ৫ আগষ্টের আগে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেন।এছাড়াও একজন সাংবাদিক নিজ নামে জমি রেজিষ্ট্রি করতে গিয়ে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন। শর্ত অনুযায়ী মহুরিদের স্বীকারোক্তি এবং সেবাগ্রহীতার স্বীকারোক্তি গোপন রেখে খবরটি প্রকাশ হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ঘুষ মুক্ত দেশ চাই, আমরা ঘুষ মুক্ত অফিস চাই , ঘুষের হাত থেকে রেহাই পেলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।দেশের অসহায় মানুষ ঘুষের ছোবল থেকে মুক্তি পাবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, সাব-রেজিস্টার ডেকে সতর্ক করা হয়েছে। তবে আবারও যদি ঘুষের অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net