1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের দুই সাংবাদিকের বিরুদ্ধে  মামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নবীগঞ্জের দুই সাংবাদিকের বিরুদ্ধে  মামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ বার

স্টাফ রিপোর্টার।।

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। সভায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে সভাপতি এম.এ. আহমদ আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিত, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মোঃ রাকিল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, কার্য নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ. আহমদ আজাদ ও সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দুটি মামলায় আসামী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উক্ত সভায় হবিগঞ্জ সদর থানার একটি মামলায় এম.এ আহমদ আজাদ ও নবীগঞ্জ থানায় দায়েরকৃত অপর একটি মামলায় মোঃ সাইফুল জাহান চৌধুরীকে আসামী করা হয়। পৃথক দুটি মামলা থেকে সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদের নাম প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সেই সাথে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাতে অযথা হয়রানি মূলক পদক্ষেপ গ্রহণ না করার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভুক্তি এবং মোঃ আশাহিদ আলী আশার সাধারণ সদস্য পদের বিষয়ে পর্যালোচনা করা হয় এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ, হবিগঞ্জ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net