1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ সরকারি কলেজের মৃত অধ্যক্ষের নাম সম্বলিত সিল স্বাক্ষরে ছুটি ঘোষনা !! ফেসবুকে ভাইরাল নবীগঞ্জ( হবিগঞ্জ)  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

নবীগঞ্জ সরকারি কলেজের মৃত অধ্যক্ষের নাম সম্বলিত সিল স্বাক্ষরে ছুটি ঘোষনা !! ফেসবুকে ভাইরাল নবীগঞ্জ( হবিগঞ্জ) 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৩২ বার

নবীগঞ্জ( হবিগঞ্জ)

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভ্রান্তিকর একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান রহস্যজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত‚্য বরণ করেন। তার মৃত‚্যর আগে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নামে কতিপয় ছাত্ররা কলেজের অধ্যক্ষের দূর্নীতির জন্য পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। তিনি গত ১৮ অক্টোবর শুক্রবার বাসা থেকে তিনি বাহির হন তার দুই দিন পরে গত ২০ অক্টোবর তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে গতকাল ২১ অক্টোবর নবীগঞ্জ সরকারি কলেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের আকস্মিক মৃত‚্যতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেনীর প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৪ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। যথাশিঘ্রই পরীক্ষার রুটিন পরীক্ষার রুটিন জানানো হবো। উক্ত প্যাডে স্বাক্ষর শেষে মৃত সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান এর নাম সম্বলিত সিল ব্যবহার করা হয়। উক্ত ঘটনাটি নিয়ে ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। একজন মৃত ব্যক্তি কিভাবে স্বাক্ষর করলেন। ফেসবুকে নানা রকম মন্তব্য ও সমালোচনা চলে। পরে আবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি দেয়া হয়। এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আগের স্বাক্ষরটি তার ছিলো, পিয়ন ভুল ক্রমে মৃত অধ্যক্ষের নামসহ সিল ব্যবহার করেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে আমরা তাৎক্ষনিক ভাবে বিষয়টি সংশোধন করেছি।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ( হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net