1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফরিদপুরে মাগুরাসহ ৩ জেলার আশা'র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুরে মাগুরাসহ ৩ জেলার আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

ফরিদপুরে মাগুরাসহ ৩ জেলার শিক্ষা সুপারভাইজারদের নিয়ে গতকাল শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার , চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ বিভিন্ন লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে জেলা শহরের উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

এসময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য , উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

আশা মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার-এডুকেশন প্রান্ত দাস।

দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট  ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে।  ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net