1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শারদীয়  দুর্গা পূজা উপলক্ষে  বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

মাগুরায় শারদীয়  দুর্গা পূজা উপলক্ষে  বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বর্ণ্যাঢ্য র‌্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে চন্ডীবর শিল্পপতি সুকুমার বিশ্বাসের বাড়িতে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীগণ সেখানে সুকুমার বিশ্বাসের সৌজন্যে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব  কুমার মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ স্থানীয় নেতৃবন্দ।

শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার মিত্র জানান, শারদীয় দুর্গা পূজায় মোটরসাইকেল শোভাযাত্রা এটি শ্রীপুরের একটি ঐতিহ্য। প্রতিবছর সপ্তমীর দিনে আমরা এই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার ১৩৫ টি পূজামন্ডপ পরিদর্শন করি। এবারো প্রতিটি মন্ডপ থেকে দুই তিনজন করে আমরা অংশগ্রহণ করেছি। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে শান্তিপূর্ণ ভাবে মোটর সাইকেল শোভাযাত্রা শেষ করার জন্য আশা করেন।


মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু রাজেশ চন্দ্র বলেন, প্রতিবারের ন্যায় এবারো শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রতিটি মন্দির পরিদর্শন করা হবে। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য শোভাযাত্রা শৃঙ্খলা ঠিক রেখে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর শ্রীপুর উপজেলায় ১৩৫ টি পূজামন্ডপে শারদীয়  দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net