1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

মাগুরায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৮৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলার নং ৫০/২৪ তাং ২৫ /৯/২৪।   গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাগুরার ঢাকা রোডে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত হয়। এসময় এ মামলার বাদি খালিদ হোসেন হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। মাগুরা সদর থানায় গুলিবিদ্ধ খালিদ হোসেন মামলা দায়ের করে।  দায়ের কৃত উক্ত মামলা  সোমবার ৩০ সেপ্টেম্বর আদালতে পাঠান হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খান  কামাল, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য  সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ থেকে দেড় হাজার জনকে আসামী করা হয়েছে। মামলার বাদি খালিদ হোসেন অভিযোগ করেন, মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি তাকে নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিচ্ছে। সে নিরাপত্তার অভাব বোধ করছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী মাগুরা থানার এস আই সুমিত জাানান,  মামলার বাদীকে হুমকির অভিযোগ পেয়ে, যাদের বিরুদ্ধে হমকির অভিযোগ করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।

তাং ০১/১০/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net