1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই প্রকাচৌক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কমিটি গঠন প্রধান সমন্বয়ক শাহেদ আহসান, সদস্য সচিব হাসান রিজভি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

মীরসরাই প্রকাচৌক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কমিটি গঠন প্রধান সমন্বয়ক শাহেদ আহসান, সদস্য সচিব হাসান রিজভি নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার

মীরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ (প্রকাচৌক) এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রধান সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন উক্ত কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শাহেদ আহসান এছাড়া সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন ১৪ তম ব্যাচের মেহেদী হাসান রিজভি।

গতকাল সকাল ১১টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহবায়ক কমিটির আহবায়ক মিয়া মোহাম্মদ ছায়েদ। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, শিমুল ভৌমিক, মো. নাজিমুজ্জামান ও ওমর ফারুক।

প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে নির্বাচিত হওয়া অন্য সদস্যরা হলেন সমন্বয়ক আলতাফ হোসেন, যুগ্ম-সমন্বয়ক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, যুগ্ম-সদস্য সচিব রাকিবুল হাসান, অর্থ সচিব জিয়াউল হক, যুগ্ম-অর্থ সচিব ইমাম হোসেন, দপ্তর সম্পাদক ইমাম ফারুক, সহযোগী-দপ্তর সম্পাদক এসএম ফারহান লাবিব, প্রচার সম্পাদক রাকিবুল হাসান তুহিন, সহযোগী প্রচার সম্পাদক সাবিত খান শ্রাবন, ছাত্রী-বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।

এতে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে বলা হয়। আগামী দুই বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।

প্রধান সমন্বয়ক সাহেদ আহসান বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কলেজের ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাচ ভিত্তিক কমিটির সমন্বয়ে তাদের মনোনীতভাবে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। ওই কমিটির নির্ধারিত সময় অনুযায়ী আজকে তারা সুন্দর একটি নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে আমাকে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমাদের আর এক মাস পরই কলেজের ২৫ বছর পূর্ণ হবে। এ-উপলক্ষ্যে আমরা রজতজয়ন্তী উৎসবের আয়োজন করবো। আমরা সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, এর আগের কমিটি অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করেছে। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো মেধাবী শিক্ষার্থী, দরিদ্র তহবিল, শিক্ষাবৃত্তিসহ কলেজের উন্নয়নমূলক কাজ করার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net