1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের শ্রদ্ধা  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের শ্রদ্ধা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকার জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাঁর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ও নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ মিছিল সহ এই কর্মসূচিতে যোগ দেন।

র‌বিবার (১৩ অ‌ক্টোবর ২০২৪ইং) স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব এম. এ. মালিক। দীর্ঘ ১৭ বছর পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাতে প্রথমে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে, এরপর জিয়াউর রহমানের মাজারে নেতৃবৃন্দ উপ‌স্থিত হ‌য়ে তার রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রেন।

সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে জিয়াউর রহমানের কবরে দোয়া পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী হাবীব। তিনি দোয়ায় জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন, দেশ ও দেশের জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন এবং ৫ই আগষ্টের বিপ্লবের জন্য আল্লাহ পাকের দরবারে শোকরিয়া আদায় করেন।

কর্মসূচী‌তে দীর্ঘ ১৪ বছর প্রবাসে অবস্থান করে জুলাই বিপ্লবে ফিরে আসা সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সদ্য স্বদেশে ফিরে আসা বিএনপি চেয়ারপার্সনের ফরেন এফেয়ার্স এডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্স, বিএনপি চেয়ারপার্সন ফরেন এফেয়ার্স কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট, ফ্রান্স বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ হাবীব, মানিকগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সম্মিলিত পেশাজীবি পরিষদের অন্যতম নেতা ও সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো. শহীদুর রহমান, সহ- সাধারণ সম্পাদক  এস. আলম ইসরাৎ, সাংগঠনিক সম্পাদক আল মাহদী মোহাম্মদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর (উত্তর) এর সমন্বয়ক এম. এ. সাফাত আহমেদ, ঢাকা মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মামুন রানা, জাকির হোসেন, মাসুম আহমেদ, ফিরোজ আহমেদ, মুহিব আল হাসান, সোহেল রানা, আরিফুল হোসেন, আযওয়াদ আহমেদ, দারুসসালাম থানার শেখ হোসেন আনসারী, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মনোয়ার রাজীব, কাঁচপুর ও সোনারগাঁওয়ের সমন্বয়ক সায়েম মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড এর সমন্বয়ক গোলাম মোর্শেদ, ১৩নং ওয়ার্ডের সমন্বয়ক ইমরান জুয়েল চৌধুরী, ১৪নং ওয়ার্ডের সমন্বয়ক আকাশ খান, ১৮নং ওয়ার্ডের সমন্বয়ক মো. সিয়াম, মো. মিশাল  ২৩নং ওয়ার্ড রেজোয়ান খান ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ,  কাশিপুর ইউনিয়নের সমন্বয়ক মো. সোহেল, মহানগর সমন্বয়ক  নাফিজ রহমান, তন্ময় রহমান, শরিয়তপুর ও ঠাকুরগাঁও জেলার সমন্বয়ক মো. সোহাগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net