1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সংগ্রহ করতে হেনেস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহ করতে হেনেস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার

এস কে সানি ( উত্তরা ঢাকা ):

রাজধানীর উত্তরা আজমপুর জমির আলী মার্কেট সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তা স্বীকার হয় এশিয়া টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।

এ সময় তাকে একটি রুমে ২০ মিনিট আটক রাখার অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো অভিযোগটি আমলে নেয়নি উত্তরা পশ্চিম থানা পুলিশ।

অভিযোগ সুত্রে জানা যায় গত ০৭/১০/২০২৪ ইং তারিখে জমির আলী মার্কেট গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও আর্মি অবস্থান করেছে সে সুবাদে সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যায়।এক পর্যায়ে ১ নং বিবাদির কাছে ঘটনা জানতে চাইলে তিনি সাংবাদিক শুনা মাত্র তেড়ে আসেন।
১নং বিবাদী আমার সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র আমার হাতে থাকা রিয়েলমি মডেলের মোবাইল ফোন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তখন ২নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলো। বিবাদীদ্বয় আমার ফোন নিয়ে তাদের অফিস রুমে ঢুকে যায়। আমি ও আমার সংগীয় সাংবাদিক বিবাদীদের নিকট থেকে আমার ফোনটি ফেরত নেওয়ার জন্য তাদের অফিস রুমে প্রবেশ করলে বিবাদীদের আরো ৪/৫ জন অজ্ঞাতনামা সহযোগী অফিস রুমে প্রবেশ করে। বিবাদীরা জোর পূর্বক আমার মোবাইল ফোনের ছবি ও ভিডিও ডিলিট করে দেয়। ১নং বিবাদী আমার মোবাইল ফোনের স্ক্রিন ভেঙে ফেলে। ১ ও ২নং বিবাদী তাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে আমাকে এ ধরনের নিউজ না করার জন্য ভয়ভীতি ও হুমকী প্রদান করে। আমি ও আমার সংগীয় সাংবাদিকে প্রায় ২০ মিনিট আটক রাখার পরে ফোন সহ তাদের রুম থেকে বের করে দেয়। বিবাদীদের অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যাবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় ১ নং বিবাদী রাবেয়া সনি(৩৪) পিতা জমির আলি ও ২ নং বিবাদি মো আল আমিন(৩৮) পিতা অজ্ঞাত সহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের না উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া এবং তাকে আটকের বিষয়ে জানতে চাইলে রাবেয়া সনি কথা না বলে মুঠোফোনের লাইন কেটে দেয়। পরবর্তীতে ফোন দিলে ফোন কেটে দিয়ে ফোনের সুইচ অফ করে দেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিসয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net