1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদখাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদখাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৬৪ বার

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে ফ্যাসিস্ট হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্য মুখোশ বাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার-শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে আগামীকাল

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ বুধবার (৩০ অক্টোবর) ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা উক্ত কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আজ সকাল ১০টার দিকে হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিন জন কর্মী (সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা) ঘটনাস্থলে নিহত হন।

বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের এখনো হাসিনা সরকারের নিয়োজিত সেনা কর্মকর্তারা মদদ দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর মদদে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ইউপিডিএফ নেতা-কর্মী হত্যায় মেতে উঠেছে। এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

বিবৃতিতে অংগ্য মারমা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও পার্বত্য চট্টগ্রামে হাসিনার আমলে সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ যেমন নেওয়া হয়নি একইভাবে প্রত্যাহার করা হয়নি হাসিনার আমলে খুন-গুমে জড়িত সেনা কর্মকর্তাদেরও। ফলে তারা আবারো একই খুন-খারাবির নেশায় মেতে উঠেছে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সাথে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, হাসিনার আমলে নিয়োজিত ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান।

অংগ্য মারমা আগামীকাল খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net