1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'র গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪৩০ বার

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ‘র গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ’র সদস্যদের উপস্থিতিতে গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সংশোধিত গঠনতন্ত্র পাঠ করে শুনান ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক আল মামুন, এসময় সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিশাদ আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো: রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন, সহ-অর্থ সম্পাদক এবাদুল হক, সহ-প্রচার সম্পাদক এম আর মিলন, অস্থায়ী সদস্য ইরাফাতুল ইসলাম ও গিয়াস উদ্দিন পান্না সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন শেষে সংগঠনের সকল সদস্যকে গঠনতন্ত্র অনুসারে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়। সে সাথে সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবি অধিকার মর্যাদা রক্ষায় চট্টগ্রামের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
পরে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর জন্মদিন উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের নিয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও নৈশ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net