1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার  ৩৯টি গরু, একটি ট্রাক ও ৫ টি  মোবাইলসহ ডাকাতি কাজে ব্যবহৃত  একটি নোহা গাড়ী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

নবীগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার  ৩৯টি গরু, একটি ট্রাক ও ৫ টি  মোবাইলসহ ডাকাতি কাজে ব্যবহৃত  একটি নোহা গাড়ী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আউশাকান্দি এলাকা থেকে ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, গত (০১অক্টোবর) রাতে

সিলেট থেকে গরু ব্যাবসায়ীরা কিশোরগঞ্জ যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার সংলগ্ন ব্রীজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত মোঃ এনায়েতুল( এনাতুল বেপারী) ৩৯টি মূল্য-১৬,০৫,৫০০টাকা ও একটি ট্রাক গাড়ী মূল্য অনুমান-২৬,০০,০০০ টাকা,  মোবাইল ফোন ০৫টি মূল্য অনুমান ১৮,০০০ টাকা এবং নগদ- ২,৫০,০০০টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ এনায়েতুল (এনাতুল বেপারী) (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন। এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার মামলা তদন্ত ভার গ্রহণ করেন। গোপন সূত্রের ভিত্তিতে ডাকাতির মাত্র ৩ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল হক খান এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই/পিযুষ কান্তি দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ  (০১অক্টোবর) রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নস্থ টোলপ্লাজার সামনে গোপলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রোর ৪জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, মৌলভীবাজার উপজেলার শেরপুর ব্রাহ্মনগ্রামের মৃত আজমান আলীর পুত্র মোঃ সৈয়দুর রহমান (৩০), ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র সামসুদ্দিন( ২৯), নবীগঞ্জ উপজেলার পারকুল (বনগাঁও) গ্রামের নুরুল মিয়ার পুত্র  উজ্জল হোসেন( ২১), একি গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র রেফু মিয়া (২৪)। ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ীসহ মোঃ এনায়েতুল( এনাতুল বপারী) ডাকাতি হওয়া ৩৯ টি গরু ও একটি ট্রাক,৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন তিন বলেন, গ্রেফতারকৃত আসামীরা সকলেই ডাকাত চক্রের সদস্য। আসামীরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম  

নবীগঞ্জ (হবিগঞ্জ) 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net