1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিশোধ পরায়ন পরিহার করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা - মাওলানা আব্দুল হালিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

প্রতিশোধ পরায়ন পরিহার করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা – মাওলানা আব্দুল হালিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলরুমে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ অক্টোবর) জুম’আ বার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন এবং ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, সংগঠনের রুকন আল্লাহর কাছে অঙ্গিকার করে শপথ নেন, তাদের মধ্যেে বুনিয়ানুম মারছুসের সম্পর্ক বিদ্যমান। তাই দ্বীন প্রতিষ্ঠার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপক কাজ করতে হবে। ফ্যাসিবাদের মূল খলনায়ক পালিয়েছে ও তাদের দোসররাও আজ লুকিয়ে। তারা যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশকে উপভোগ্য করতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহবান জানান। সারাদেশে জামায়াতের নেতাকর্মীরা যে নির্যাতনের স্বীকার হয়েছেন ঈমানের পরীক্ষা ধরে নিয়ে তা ভুলে যাওয়ারও কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, আজ অনেকের পরিবারে শহীদ হয়েছে। তাদের প্রশ্নের জবাব কি দিয়ে দিবো? শুধুমাত্র ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই এসব প্রশ্নের জবাব।
জনাব আব্দুল হালিম বলেন, ইসলামি আন্দোলনের কাজ করকে গেলে বালা-মুসিবত আসবেই, সেজন্য প্রতিশোধ পরায়ন হওয়া যাবে না। গত ৫ আগষ্ঠ যে স্বাধীনতা অর্জন হলো ছাত্রদের পাশাপাশি অনেকের মধ্যে আলেম ওলাদেরও অবদান আছে। যা হারিয়েছে ফেলেছি তার জন্য আপসোস করবো না, আল্লাহ এর প্রতিদান পরকালে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কঠিন সময়ের পরে যে স্বাধীনতা দিলেন তার জন্য খুশি হয়ে বেশি বেশি এস্তেগফার পড়বো, পজিটিভ নেগেটিভ মাথায় রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গঠন করতে হবে। গুজবে কান দেয়া যাবে না, ফেসবুকের নিউজ যাচাই না করে শেয়ার দেয়া সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ। এটা হতে বিরত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দ্বীন কায়েমের কাজ সবার আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহর সাথে অঙ্গিকার করে শপথ নিয়েছি, কাজেই শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে, দায়িত্বের আলোকে কাজ করার জন্য প্রানান্তকর প্রচেষ্টা চালাতে হবে, নাহলে কেয়ামতের দিন আল্লাহ বেজার হবেন, ফলে জাহান্নামে যেতে হবে। বাঁচার জন্য দায়িত্বের সাথে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম খান বলেন, আল্লাহর রঙ্গে রঞ্জিত হতে হবে। কুরআনের উপর দখল বাড়াতে হবে, সকল সিরাত গ্রন্থ পড়তে হবে, তাকবিরে উলার সাথে জামাতে নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে সুন্দর করে চাওয়া, সেজন্য তালিকা তৈরি করা, জোসের চেয়ে হুস বেশি থাকতে হবে। সর্বোপরি সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও রুকন সম্মেলনে ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন থানা শাখার আমীর ও সেক্রেটারিসহ অসংখ্য রুকন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net