1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

মাগুরায় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে শনিবার সকালে শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। সকালে টুপিপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, শ্রীপুর সদর ইউনিয়ন সার্বজনীন দূর্গা মন্দির, মদনপুর অধিকারী পাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও কাজলী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। তিনি প্রতিটি মন্দিরের সভাপতি ও দ্বায়িত্বশীলদের কাছে মন্ডপের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সার্বিক খোজ খবর নিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার(ভূমি) মামুন শরীফ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অপূর্ব মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম শ্রীপুর সদর ইউনিয়ন সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করে এক বক্তব্য তিনি বলেন, আমরা সরকারী কর্মকর্তারা চেষ্টা করেছি সরকারি বিধিনিষেধের মাধ্যমে আনন্দ মুখোর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের ব্যবস্থা করা। যে আনন্দ মুখোর পরিবেশে পূজা উৎসব চলছে আমরা আশা করি এই আনন্দ মুখোর পরিবেশে পূজা কার্যক্রম সমাপ্ত করতে পারবো। পূজায় নিরাপত্তার জন্য সরকারি ভাবে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে সব সময় আছি, পূর্বেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো এই আশা ব্যক্ত করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net