1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষার্থীকে মারধরের সাথে কুবি শাখা ছাত্রদলের "সম্পর্ক নেই" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীকে মারধরের সাথে কুবি শাখা ছাত্রদলের “সম্পর্ক নেই”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। এই সময় তাঁরা মারধরকারীর সাথে কুবি শাখা ছাত্রদলের সাথে কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে আহ্বায়ক আব্দুল আল মামুন বলেন, “মারধরকারীর সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। সে ছাত্রদলের নাম ব্যবহার করেছে নিজেকে সেইফ জোনে রাখতে। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। কালকের ঘটনায় যে সংবাদ হয়েছে এই বিষয়ে আমরা চাই তার যথাযথ শাস্তি হোক। আমরা চাই শিক্ষার্থী, সাংবাদিক সকলকে সাথে নিয়ে সুন্দর ক্যাম্পাস পরিচালনা করি। দলের হাই কমান্ডের নির্দেশ শিক্ষার্থী বান্ধব যা কাজ করা যায় তা করা, এবং আমরা তা করছি সামনেও করবো। ২৪ অক্টোবরে ঘটে যাওয়া ঘটনায় কুবি শাখা ছাত্রদলের অবস্থান পরিষ্কার করেছি।”
সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি শোনার পরপরই আমি হলে যাই, ভিক্টিম এবং তার রুমমেটদের সাথে কথা বলি। কথা বলে জানতে পারি নিজেদের মধ্যে এই ঘটনার কয়েকবার সুরাহা হয়েছে। সেসময় জানতে পারি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয়েছে। প্রশাসনকে জানানোর পরেও ছাত্রদলকে কেন এখানে জড়ানো হলো এটি যখন জানতে চাই তখন ভিক্টিমের বক্তব্য ছিল সন্দেহবশত সে এখানে ছাত্রদলকে জড়ায়। বস্তুত ছাত্রদল এখানে কোনোভাবেই সম্পৃক্ত ছিলোনা।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net