1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার

মাগুরা প্রতিনিধি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেপ্টেম্বর মাসে খুলনা বিভাগের সেরা ১০ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিনারের কার্যালয়ের এক পত্র সূত্রে এ খবর জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ০-১ বছরের শিশু জন্ম নিবন্ধনে মাসিক টার্গেট ছিলো ৩১৮টি। অপরদিকে মৃত্যু নিবন্ধনে ০-১ বছরের মধ্যে মাসিক টার্গেট ছিলো ১০১ টি। পরিসংখ্যান অনুযায়ী শ্রীপুর উপজেলার জন্য নির্ধারিত টার্গেট অতিক্রম করেছে। নিবন্ধনের পরিমাণ শতকরা ১০৪ ভাগ।
এ সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, এ অর্জন পুরো উপজেলাবাসীর। বিশেষভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশিষ্ট সকলের অর্জন। এ উপজেলার জন্য নির্ধারিত টার্গেটের চেয়েও বেশি পূরণ করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। পুরো বিভাগের মধ্যে প্রথম হওয়ায় ভীষণ ভালো লাগছে। এ প্রাপ্তিতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও আনন্দিত।

ড. মুসাফির নজরুল, মাগুরা,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net