1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী, কেবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হোমনা, মেঘনা ও তিতাস আসনের সংসদ সদস্য এম কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় পরিবারের পক্ষে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে হোমনার বাসভবনে মরহুম এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শুরুর আগে মরহুম এমকে আনোয়ারের কবরে পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা জানান।

উক্ত মিলাদ মাহফিলে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। সে সাথে তিনি সকলকে নিয়ে মরহুম এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিস ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এফ এম তারেক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার ও হোমনা-মেঘনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এসময় মরহুম এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার উপস্থিত সকালের কাছে তার বাবা মায়ের জন্য দোয়া চান। পরে তিনি হোমনা ও মেঘনা উপজেলার প্রায় ৫০টি মাদ্রাসায় নগদ অর্থ অনুদান দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এম কে আনোয়ার মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net