1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন (১৮) নিজ জমিতে পানি দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পিরিজপুর এলাকার মৌলবী আলিমুদ্দীন ড্রাগন বাগানে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় বাগান সেফটির জন্য। রাতে সংযোগ দেন এবং দিনের বেলা সংযোগটি টেনে রাখেন। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সংযোগটি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।

১৪ অক্টোবর ( সোমবার) আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে।
ইয়ামিন গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মোঃ আবুল কালামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইয়ামিন ভোরবেলা আলিমুদ্দীনের ড্রাগন বাগানের পাশ দিয়ে তার টমেটোর জমিতে পানি দেওয়ার জন্য যাচ্ছিলেন।এদিকে আলিমুদ্দীনের পেতে রাখা ফাঁদ তিনি খেয়াল করেননি। অবৈধ সংযোগে শরীরের স্পর্শ ঘটলেই ইয়ামিনকে ধরে ফেলে এবং ইয়ামিনের শরীরের একাংশ ঝলসে তার মৃত্যু হয়। এলাকাবাসী প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রে ফোন দিলে ইয়ামিনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ইয়ামিনের পরিবার না দাবিপত্র দিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।

প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত এসআই সামিউল ইসলাম জানান, ইয়ামিনের পরিবার নাদাবি পত্র দিয়ে লাশ নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ রাজশাহী বিভাগের জিএম রমেন্দ্র জানান, আলিমুদ্দীন জিআই তার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।এটা অবৈধভাবে হয়ত তিনি ব্যবহার করেছেন।আমি বিষয়টি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net