1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের প্রতিহতের আহ্বান জানান- ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের প্রতিহতের আহ্বান জানান– ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৪১ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ বন্দর সার্বজনীন দুর্গা মন্দিরে মতবিনিময় করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতারা। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতারা। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ বন্দর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে যায় তারা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমীন সহ নের্তাকর্মীরা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন। তারা দেশে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তাঁর ভাই মির্জা ফয়সাল আমীন সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান। মির্জা ফয়সাল আমীন বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) দেশে থাকলে অবশ্যই মন্দিরগুলো পরির্দশন করে আপনাদের সকলের খোঁজ–খবর নিতেন। এ দেশে যারা অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তাদের চিহিৃত করে প্রতিহত করতে হবে। হাজার বছরের সনাতন ধর্মের মানুষদের কথাও যেতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন– রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net