1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন খুটাখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে
খুটাখালী যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

খুটাখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল দপ্তর সম্পাদক মহসিন খানের পবিত্র কোরআন তেলাওয়াতের পর সভাপতি আরফাত কামাল জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ রাশেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ শফিউল আলম শফি এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সফল সভাপতি, সাংবাদিক এম ওমর আলী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাধারন সম্পাদক মোঃ জকরিয়া।

এছাড়াও যুবদল সিঃ সহ সভাপতি আবু তাহের, সহ সভাপতি মোঃ ওসমান গনি, হারুন অর রশিদ, সিঃ যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, এহেছানুল কবির,
সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, যুবদল দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবদল সিঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হোছাইন বাবুল, সেচ্চাসেবকদল সভাপতি শাহাব উদ্দীন, শ্রমিক দল সভাপতি নুরুল আলম, কৃষকদল সভাপতি শফিউল আলম ও ছাত্রদল আহবায়ক আবুল কাশেম বক্তব্য রাখেন।

এতে খুটাখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা জনগণের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। অনেক খুন, ঘুম ও নির্যাতনের পর ৫ ই আগস্টের বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি।

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতাকর্মী রেহাই পায়নি। মামলা হয়েছে দেড় লাখ, আসামি ৬০ লাখ। বিভিন্ন সময়ে আমাদের নেতাকর্মীদের না পেয়ে তাদের পিতা, সন্তান এমনকি স্ত্রীকেও ধরে নিয়ে গেছে পুলিশ। ইতিহাস সাক্ষ্য দেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি।

আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

কর্মী সামাবেশে নেতা-কর্মীদের কোনো প্রকার অপরাধ কর্মকান্ডে না জড়ানোর আহবান জানান। একই সাথে ভোটযুদ্ধে জয়লাভ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনসাধারণের আস্থা অর্জন করা যায় এমন ভালোকাজ করতে পরামর্শ ও অনুরোধ জানানো হয় সমাবেশ থেকে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net