1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গনঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০২৪‘র গনঅর্ভূথানে শহীদদের স্মরণে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

গনঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০২৪‘র গনঅর্ভূথানে শহীদদের স্মরণে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ বার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

গনঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০২৪‘র গনঅর্ভূথানে শহীদদের স্মরণে গতকাল বিকেলে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর শনিবার বিকেলে গনঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে করেন গনঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক মির্জা ওবায়দুর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো: ফাইজার রহমান সবুজ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মির্জা ওবায়দুর রহমান বলেন, বিগত দিনের কোনো সরকারই নির্যাতন ও নিপিড়ন চালিয়ে ক্ষমতার মসনদে কখনোই টিকে থাকতে পারেনি,যুগে যুগে বার বার তা প্রমানিত হয়েছে। দেশের গনতন্ত্র হত্যা ও আন্দোলন সংগ্রামের প্রতিবাদী কন্ঠস্বর ছাত্র এবং জনমানুষের হত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারও দমনপিড়ন চালিয়ে টিকে থাকতে পারলো না। ফ্যাসিষ্ট হাসিনা গনঅধিকার পরিষদের নেতা ভিপি নুরের কন্ঠরোধের জন্য তার উপর র্নিমম নির্যাতন চালিয়েও তাকে দমাতে পারেনি বরঞ্চ নিজেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজ তারা নিজেরাই অস্থিত্য সংকটের মুখে নিপতিত । তাই আসুন আমরা দেশের উন্নয়নের স্বাথে ও গনতন্ত্র রক্ষার্য় সবাই কাধেঁ কাধঁ মিলিয়ে দেশ গড়তে ভিপি নুরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মো: মমিনুল ইসলাম,মো: বাধন ইসলাম,মো: বেলাল হোসেন,মো: কাইফুর রহমান পাভেজ,মো: আব্দুল মালেক সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন মো: আবু হানিফ,মো: ওয়ারেছুর রহমান ডাবলু,মো: রনি ইসলাম,মো: আব্দুর রহমান ইফতি,মো আনোয়ার হোসেন আসিফ,মো: তরিকুল ইসলাম,মো: পিয়ারুল ইসলাম,মো: আবুল কালাম আজাদ,মো: তারেক আজিজ,মো: হামিদুল ইসলাম ও মোবাশ্বের আহমেদ। এছাড়াও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলার গনঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্র্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০২৪‘র আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের আত্বতার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ২৬-১০-২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net