1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র গ্রাম কমিটির মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র গ্রাম কমিটির মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে করপাটি গ্রাম কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের একক ও যোগ্য প্রার্থী, উপজেলা বিএনপি’র সভাপতি জননেতা মো: কামরুল হুদার বিজয়কে নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজী, বিশেষ বক্তা ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো: ইয়াছিন মোল্লা, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ বাচ্চু।

কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মো: মহিন উদ্দীন নয়ন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো: আব্দুল মতিন, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: আবুল কালাম, সাবেক প্রভাবশালী ছাত্রদল নেতা কাজী মো: বশির আহমেদ, সিনিয়র বিএনপি নেতা মো: জালাল মজুমদার, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: আবুল কাশেম, মো: জাকির হোসেন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: মাছুম বিল্লাহ, ০৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মো: শাহআলম, বিএনপি মো: নেতা আনিসুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা মো: তারেক মনোয়ার।

০৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী মো: জসিম উদ্দিন ও ওয়ার্ড যুবদল সভাপতি মো: আব্দুর রহিম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ডা. রতন, শহিদ উল্লাহ মোল্লা, মো: বাদল, গিয়াস উদ্দিন ছুট্টু, আলী আক্কাস, মো: দুলাল, মো: লিটন, শ্রমিক দল নেতা মো: ইয়াছিন, যুবদল নেতা কাজী শাহআলম, মো: মানিক, মো: সোহাগ, ইমন, মো: সিয়াম, বাদশা হাসান, রুবেল, ছাত্রদল নেতা মো: সফি উল্লাহ, সামিউল, অভি, শুক্কুর, রাজীম, আব্দুল কাদের, লিমন, সাইমন, জোবায়ের, আমির, মিঠু, রকি সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net