1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার

রানীসংকৈল প্রতিনিধিঃ- আহমেদ ইসমাম,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমি সংক্রান্ত জেরে ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামিদুর রহমান নামের এক ভুক্তভোগী পরিবার।

 

বুধবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাব সভাকক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুয়া মামলায় অভিযুক্ত হামিদুর রহমান।

 

এ সময় তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার কাদিহাট মৌজার ১০১২ নং খতিয়ানের ৯০৩২ দাগের ৩৬ শতক জমির রেকডিয় মালিক ২জন। সেই হিসেবে  প্রতি জনে ১৮ শতক জমি ভাগে পায়।  আবার সেই ১৮ শতক জমির মালিক হয়ে দাড়ায় ৬ জন। কিন্তু সেই ৬ জনের ভাগের জমি ১৮ শতক একাই দখলে নেয় কাদিহাট বটতলী এলাকার কানু মহা. এর পুত্র কফিল উদ্দিন। বাকি ওয়ারিশরা  দখলের কারণ জানতে চাইলে কফিল আমাদের নানা রকম হুমকি প্রদান করেন।

এ পরিপ্রেক্ষিতে আমরা বাকি ওয়ারিশরা রাণীশংকৈল সহকারী জজ আদালত, ঠাকুরগাঁও কোর্টে  মোকাদ্দমা নং ৩৫/২৪ এ একটা মামলা দায়ের করি।যা বিচারাধীন। এমতাবস্তায় জমি জবর দখলকারী কফিল সেই জমিতে পাকা স্থাপনা নির্মানের কাজ করতে গেলে আমরা মৌখিকভাবে বাধা দেই এবং বলি যে এই জমিতে কাজ করা যাবেনা।  কারণ এই জমির মালিক আমরাও। এবং মামলা চলমান আছে। এই বলে আমরা চলে আসি।

পরের দিন সেই কফিল আমাদের নানা রকম হুমকি সহ হয়রানি করার জন্য ১২ জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রাণীশংকৈল, ঠাকুরগাঁও এ মিথ্যা মামলা দায়ের করেন।

 

হামিদুর রহমান আরও বলেন,  জমি সংক্রান্ত জেরে তিনি আমাদেরকে হয়রানি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করা এমনকি জমি থেকে দূরে রাখতে “বাড়ি ভাংচুর সহ টাকা এবং স্বর্ণাল্কার চুরি”র মিথ্যা মামলায় দায়ের করেন।

তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে আমিসহ বাকি ১১ জন মুক্তি পেতে চাই বলে আকুল আবেদন জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে বাকি ৫ ওয়ারিশগনরা সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

 

আহমেদ ইসমাম

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net