1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ডাকাতির মামলা দিয়ে  লন্ডন প্রবাসীকে হয়রানী অভিযোগ !  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন

নবীগঞ্জে ডাকাতির মামলা দিয়ে  লন্ডন প্রবাসীকে হয়রানী অভিযোগ ! 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪২০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে॥

নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে বাড়িঘরে ডাকাতির কাল্পনিক ঘটনা সৃষ্টি করে যুক্তরাজ্য প্রবাসীসহ এলাকার বিশিষ্ঠজনকে আসামী করে হয়রানী মূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তপূর্বক কাল্পনিক ঘটনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে প্রতিবেশী মৃত মাহমুদ মিয়া ওরফে (কাচা মিয়ার) পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। রাস্তার জায়গা নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলে আসছে। মির্জা আওলাদ বেগের লিখিত অভিযোগের পর সেনাবাহিনীর নির্দেশে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান উভয় পক্ষকে নিয়ে বসে বিরোধটি মীমাংসা করে দেন। প্রথমে আপোষ মেনে নিলেও পরে মাহমুদ মিয়ার পরিবার বিষয়টি মেনে নেয়নি। গত ৬ অক্টোবর রাতে মৃত মাহমুদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে এলাকায় ছড়িয়ে পড়ে। ডাকাতির ঘটনার পূর্বেই যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগসহ কয়েকজনের নাম উল্লেখ করে পতুর্গাল থেকে ফেসবুকে লাইভ করেন মৃত মাহমুদ মিয়ার ছেলে পতুর্গাল প্রবাসী সাজ্জাদুর রহমান। এনিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। এঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের প্রাথমিক তদন্তে ডাকাতির ঘটনাটি রহস্যজনক মনে হয়। এরপর বিষয়টি আমলে নেয়নি পুলিশ। পরে ডাকাতির ঘটনা উল্লেখ করে (১৬ অক্টোবর) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৃত মাহমুদ মিয়ার স্ত্রী রাহেনা বেগম বাদী হয়ে যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের ঘটনায় এলাকায় জনমনে দেখা নিয়েছে নানা প্রশ্ন!। এলাকাবাসীর অভিযোগ- মৃত মাহমুদ মিয়ার ছেলে দেশের বাহিরে থেকে পতুর্গাল প্রবাসী সাজ্জাদুর রহমান ঘটনার পূর্বেই কিভাবে আঁচ করলেন নিজের বাড়িতে ডাকাতির ঘটনা সংগঠিত হচ্ছে, ঘটনার পূর্বেই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম তিনি উল্লেখ করে বক্তব্য কিভাবে দেন ! পাশ্ববর্তী অনেক মসজিদ থাকলেও ওই সময় কেন প্রায় ১ কিলোমিটার দূরের একটি মসজিদের মাইকে ডাকাতির ঘটনার খবর প্রচার হয় এমন নানা প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে।

রাহেনা বেগম বাদী হয়ে দায়েরকৃত ডাকাতির মামলায় আশপাশের লোকজনকে স্বাক্ষী না দিয়ে ১ কিলোমিটার দূরে অবস্থিত একই ঘরের ৩জনকে মামলার স্বাক্ষী করা হয় এবং বাদী রাহেনা বেগমের নাতীকেও মামলায় স্বাক্ষী দেয়া হয়। এনিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- কুর্শি গ্রামের ডাকাতির ঘটনার বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করে রহস্যজনক মনে হয়েছে, প্রাথমিক তদন্তে সিসি টিভির ফুটেজে নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তিনি বলেন- বাদীপক্ষ আদালতে মামলা দায়ের করেছে, আদালতের নির্দেশে মামলাটি এফআইআর গণ্যে রুজু করে এ ঘটনার অধিকতর তদন্তের ব্যাপারে আমরা কাজ করছি।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net