1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-১  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-১ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫১৬ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে অতর্কিত সন্ত্রাসী হামলায় ওসমান গণি (৫২) নামের একজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পানিউম্দা গ্রামের মৃত ইছমাইল উদ্দিনের ছেলে।

গত ২০ অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে ওসমান গনিকে গ্রামের লেবু বাগান নামক স্থানে ছিদ্দেক মিয়ার দোকানে ধারালো দা দিয়ে কোপিয়ে ক্ষত বিক্ষত একই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে কাজল মিয়া। দায়ের কোপ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হাতের হাড় ও রগ কেটে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ওসমান গণির ছেলে শাহিনুর বলেন, আমার বাবা দোকানে বসা ছিলেন। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে তাকে কোপানো হয়েছে। আমরা এখন তাকে নিয়ে হাসপাতালে আছি। স্থানীয় পানিউম্দা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, শোনেছি বাগান লীজ সংক্রান্ত বিষয় নিয়ে ওসমান গণিকে দা দিয়ে কোপ মেরে হাতের হাড় রগ কাটা হয়েছে। সে এখন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net