1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ বার

মােঃ সাইফুল্লাহ ;

জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যানমূলক রাস্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সকল মানুষের কাছে জামায়াতে দাওয়াত পৌঁছে দিতে হবে। রুকন ভাই বোনদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন অটুট রাখতে হবে। ফ্যাসিবাদি ড্যামি সরকার শেখ হাসিনার শাসন আমলে কোন নির্বাচন হয়নি। নির্বাচনের নামে হয়েছে  প্রহসন।

এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের উপর নেমে এসেছে অত্যাচার জুলুম ও নির্যা৷তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তারা সর্বাত্বক চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।  শুক্রবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন সীমাহীন লুটপাটের মাধ্যমে হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধবংস করে দিয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর  ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতি বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক  মোঃ মোবারক হোসেন, যশোর- কুস্টিয়া অঞ্চলের  সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর ও যশোর -কুষ্টিয়া  অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমীর এ্যডভোকেট আতাউর রহমান বাচ্চু,

বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন – আগামী দিনের নতুন  বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের শপথের সদস্যদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ওবাইদুল্লাহ কায়সার, ঙকর্মপরিষদ সদস্য মাওলানা মারুফ কারখী, ইসলামি ছাত্রশিবিরের জেলা  সভাপতি মোঃ আশিকুর রহমানসহ অন্যরা।

সম্মেলনে জেলার ৬২৬ জন মহিলা – পুরুষ রুকন R
অংশগ্রহন করেন।

মোঃ সাইফুল্লাহ ,  মাগুরাা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net