ঢাকা   ০১:২৮:০১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন’ : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই তাঁর সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।’

এমন মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার কোন মিডিয়াকে কোন ভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোন ভাবেই চাপ দেবে না এই সরকার।

সহকারি প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি শনিবার কক্সবাজার আসেন। তিনি সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলার দূর্গোৎসব পর্যবেক্ষণ করছেন।

তিনি বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আসেন। ওই সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাঁকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর সম্পাদক মহিউদ্দিন মাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি