1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

ঈদগাঁওতে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৯০ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে প্রথমবারের মত জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

শিক্ষক নুরুল আমিন হেলালী’র সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান।

সর্বমোট ১২ টি ইভেন্টে বালক বড়,বালক মধ্যম ও বালিকা মধ্যম শিক্ষার্থীদের নিয়ে এই সাঁতার প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে ঈদগাহ হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খাঁন, ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালযের ক্রীড়া শিক্ষক আহমদ কবির,ইসলামপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক রিদুয়ানুল হক,পোকখালী হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আব্দুল মোনাফ,শাহ জব্বারিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net