1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

উত্তরায় কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার

এস কে সানি ( নিজস্ব প্রতিবেদক ):

রাজধানী উত্তরা ১৫ নম্বর সেক্টরে বউ বাজারে কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার ( ১৫ ই নভেম্বর ২০২৪ ) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।

ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০ টি ফুডকোর্ট এর দোকান ছিল। মালিক কর্মচারী সহজ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক, সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্ট গুলা থেকে। কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে এই মানববন্ধন করছি।

এসময় তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই সমর্থন করে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তা কেও দেখেনা।

মানববন্ধনে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে,মানতে হবে, স্বাধীনভাবে বাঁচতে চাই, কর্ম করার জায়গা নাই কর্ম করার জায়গা চাই।

ফুডকোর্ট এর এক নারী ব্যবসায়ী সুমি বলেন, আমার পরিবার এর চিকিৎসার অর্থ এখন আর ব্যবস্থা হচ্ছে না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া এখন বন্ধ আমি অসহায় হয়ে গেছি ।

এই মানব বন্ধন নিয়ে রাজউক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে তিনি বলেন আজ এই মানব বন্ধন এর বিষয়ে তেমন কিছুই বলা যাবে না, তবে এটা সত্য যে তারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আর অবৈধ স্থাপনা রাজউক ভেঙে দেবে এটাই স্বাভাবিক নিয়ম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net