ঢাকা   ১২:০৯:৪৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

উত্তরায় বিএনপি নেতা শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে আনন্দ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস কে সানি ( নিজস্ব প্রতিবেদক) :

উত্তরায় বিএনপি নেতা শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।

এসময় মিছিলটি রাজধানী উত্তরায় তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে রাজলক্ষ্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আজমপুর বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে খালপাড় গিয়ে শেষ হয় আনন্দ মিছিল।

গত ৪ নভেম্বর’২৪ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান কে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামান এর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়।

আনন্দ মিছিলে যুবদল ও শ্রমিক দলের সদস্যদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এসময় আনন্দ মিছিলে ভ্যানের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য প্রদান করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ তার বক্তব্যে বলেন, উত্তরার মাটি বিএনপি’র ঘাটি। কোন প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

তিনি মিছিলে আগত বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠন ও শ্রমিক দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি