1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরেরর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. কিশলয় সাহা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নবীনগরেরর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. কিশলয় সাহা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. কিশলয় সাহা।

গত রোববার (২৪ নভেম্বর) সকালে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা়. মো. হাবিবুর রহমান এর নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপস্থিত সকলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। তিনি ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার।

ইতোপূর্বে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে গত ৪ জুন ২০২৩ সাল থেকে দক্ষতা ও সুনামের সাথে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

তিনি ২০০৪ সালে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৮ নভেম্বর, ২০০৮ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন।

তিনি গত ১১ জানুয়ারি ২০২২ সাল থেকে ৩ মার্চ ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সাথে পশ্চিম আফ্রিকার মালি নামক দেশে কর্মরত ছিলেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা জেলা সিভিল সার্জন অফিসে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ ও কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জে চাকুরি করেছেন।

তার স্ত্রী ডা. অদিতি রায় হবিগঞ্জ জেলার
শায়েস্তাগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
তার পিতা নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানায় ব্যবস্থাপক হিসাবে কাজ করেছেন। এ সুবাদে সেখানেই তার শৈশব ও কৈশোরকাল কাটে‌।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, আমি নবীনগরের প্রতিটি মানুষের দোড়গোরায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন‌‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net