1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেস ক্লাবের সামনে সাইবার ইউজার দলের বিশাল মানব বন্ধন ও ৩১ দফার লিফলেট প্রচার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রেস ক্লাবের সামনে সাইবার ইউজার দলের বিশাল মানব বন্ধন ও ৩১ দফার লিফলেট প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪০২ বার

নিজস্ব প্রতিনিধিঃ

‘আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগানে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করে এবং একই সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীবের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুর রহমান এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায়, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক কে. এম. আমিরুজ্জামান শিমুল, ফেনী জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ঢাকা মহানগর বিএনপি (উত্তর) এর সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়া, ঢাকা (দক্ষিণ) মহিলা দলের সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মুহাম্মদ সাদরিল, সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, নিয়ন দাস রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. এ. শাফাত আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফেনী জেলার সভাপতি শরিফুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলা কমিটির আহবায়ক জিহান চৌধুরী, কুমিল্লা মেঘনা উপজেলার রাসেল, মুরাদনগর উপজেলার আশিকুল ইসলাম জিবি, মোঃ ইসমাইল, খোকন সরকার, ঢাকা মহানগর (উত্তর) এর সমন্বয়ক মামুন রানা, দারুসসালাম থানার সমন্বয়ক শেখ হোসেন আনসারী, নারায়ণগঞ্জ মহানগর এর সমন্বয়ক মনোয়ার রাজীব, কাজী নাজমুল হাসান মাসুম, সোনারগাঁও উপজেলা সমন্বয়ক সায়েম মোহাম্মদ, রাকিবুল হাসান রাজীব, রূপগঞ্জ উপজেলা সমন্বয়ক নওজেশ আলম খন্দকার জুয়েল, ফতুল্লা থানার সমন্বয়ক নাহিদ আমিন, আতিক রবিন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড সমন্বয়ক গোলাম মোর্শেদ সজল, ১৩নং ওয়ার্ড সমন্বয়ক ইমরান জুয়েল চৌধুরী, ১৭নং ওয়ার্ড সমন্বয়ক নাফিজ রহমান, তন্ময় রহমান, ১৮নং ওয়ার্ড সমন্বয়ক মোঃ সিয়াম, মিশাল, ২৩নং ওয়ার্ড সমন্বয়ক রেজোয়ান খান, নারায়ণগঞ্জ সদর থানার সমন্বয়ক আবু মালিক।

উক্ত মানব বন্ধন কর্মসূচির আকর্ষণীয় ব্যানার ও প্ল্যাকার্ডগুলোতে সদ্য সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়-কে গুজব সন্ত্রাসের মূল হোতা আখ্যায়িত করে তাদের কার্টুন ছবি শোভা পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net