ঢাকা   ০২:১৩:১৭ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জাতীয় বেইমান জাতীয় পার্টিকে ‘উৎখাত’ করতে বিজয় নগর যাচ্ছেন হাসনাত-সার্জিসর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডিজিটাল নিউজ ডেক্সঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের জাতীয় পার্টির কর্মীরা আক্রমণ করে, আর এ জন্যই তাদের নিশ্চিহ্ন করতে বিজয় নগর যাচ্ছে সার্জিস ও হাসনাত আব্দুল্লাহরা।
দুজন নিজেদের ফেসবুকে জানিয়েছেন এ কথা।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে হাসনাত আব্দুল্লাহ পরপর দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‌জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

এই পোস্টের আধা ঘণ্টা পর অপর একটি পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‌রাজু ভাস্কর্য থেকে সন্ধ্যা  ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে দিকে যাবো। এ দেশের জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

এরপর সার্জিস আলমও ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার কথা জানান। তিনি পোস্টে লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের উপর আঘাত করেছে,এবং তারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। এই জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি