1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন মো. হেলাল উদ্দীন (২৮) নামে এক যুবক। নিহত হেলাল ঈদগাঁও ইউনিয়নের ভূতিয়া পাড়ার গুরা মিয়ার ছেলে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ খাল থেকে উদ্ধার করে স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতোই সোমবার দুপুরে হেলাল মাছ ধরতে যান কালিরছড়ার কাছে পেচার জুমের পাহাড়ি খালে। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকার লোকজন সেই খালে খুঁজতে গিয়ে পানিতে একটি অনড় বস্তুতে আঘাত পায়। পরে কয়েকজন খালে ডুব দিয়ে হেলালের মরদেহ উদ্ধার করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net