1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ বার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহাসড়কের যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা সহ মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার্যকর আলোচনা করা হয়।

রবিবার (০৩ নভেম্বর) সকালে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে থানা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো: খাইরুল আলম।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশং এর সভাপতি মো: শরীফ হাসান, সাধারণ সম্পাদক মো: শাহ আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, অপূর্ব, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশং এর সহ-সভাপতি মো: আবু তৈয়ব, আব্দুল কুদ্দুস, আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন খাঁন, সদস্য মো: শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net