ঢাকা   ০৪:১৭:৫৩ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শুধুমাত্র ছবি আর দলের নাম পরিবর্তন করে আগের মতই চলছে রাজনীতির নামে সকল অপকর্ম। চাঁদাবাজি, দখলদারি ও নেতার সাথে ছবি দিয়ে ব্যানার ফেস্টুন সাঁটানোসহ পেশী শক্তির মহড়া চালাতে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয়ে পরিনত হয়েছে।

সরেজমিনে দেখাযায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়র্ড যুবলীগের নেতা-কর্মীরা তাদের অফিস থেকে শেখ মুজিব, শেখ হাসিনা ও চেয়ারম্যান মাসুমের ছবি সরিয়ে লাগিয়েছেন শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, সোনারগাঁ থানা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের ছবি।

স্থানীয় বিএনপি’র কর্মী সমর্থকদের দাবি, ইসলামপুর গ্রামের জয়নাল, জুয়েল ও আলীনুর সোনারগাঁ থানা যুবলীগ নেতারা এখন ছবি পাল্টাইয়া রাতারাতি বিএনপি বনে গেছে। আমরা এটা কখনও মেনে নিতে পারি না। তাদের প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি