1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয়তাবাদী সাইবার ইউজার দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি'র পূর্ব ঘোষিত কর্মসূচী পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক যৌথ  মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

জাতীয়তাবাদী সাইবার ইউজার দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি’র পূর্ব ঘোষিত কর্মসূচী পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক যৌথ  মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)  ঢাকা মহা (উত্তর-দক্ষিণ) ও কেন্দ্রীয় নির্বাহী  কমিটির উদ্যাগে ৭ই নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি’র পূর্ব ঘোষিত কর্মসূচী পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক যৌথ  মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গত ০২ সেপ্টম্বর ২০২৪ ইং শনিবার সন্ধ্যায় রাজধানীর  ত্রিধারা টাওয়ার,  পশ্চিম পান্থপথ, ধানমন্ডিতে  বাংলাদেশের  ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নির্বাহী  কমিটির যৌথ  উদ্যাগে “৭ই নভেম্বর”  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ  জাতীয়বাদী দল
(বিএনপি) পূর্ব ঘোষিত কর্মসূচী ২০২৪ ইং পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক যৌথ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সমন্বয়ক মামুন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব।
এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও  সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আল মাহদী মোহাম্মদুল্লাহ, সহ -সাধারন সম্পাদক এস. আলম ইসরাৎ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) এর সমন্বয়ক এম. এ. শাফাত আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তানভীর নিশো, এ্যাব এবং সম্মিলিত পেশাজীবি পরিষদ নেতা সাব্বির আহমেদ, ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুম, সাব্বির প্রধান নাজ, ঢাকা মহানগর (দক্ষিণ) এর সমন্বয়ক ডাঃ নুরুল আমিন, উত্তরের সমন্বয়ক মোঃ রাসেল রায়হান, রায়হান তানভীর করিম, শওকত আলী গুড্ডু, মোঃ লাভলু, সাব্বির মাহমুদ আলী, শেখ হোসেন আনসারী, মোঃ সোহেল রানা, মুহিব আল হাসান, স্থপতি ইনজামামুল হক, ফয়েজুল হক চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা এস. এম. জামান অপু, জামিল রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ৭ই নভেম্বর সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মতবিনিময় সভা, দোয়া এবং বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস সম্বলিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনের কর্মসূচি গৃহীত হয়।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) সমন্বয়করা তাদের সাংগঠনিক কার্যক্রম এবং থানা ও ওয়ার্ড কমিটি গঠনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভা শেষে সংগঠনের ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net