1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর প্রতিবেশী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে একজন বেকসুর খালাস পেয়েছেন।
২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ দায়রা জজ মো. আবুল মনসুর আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম। দণ্ড পাওয়ারা হলেন- পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের প্রয়াত মাদু মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগম। খালাস পেয়েছেন পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের ফারাজ উদ্দীনের ছেলে মো. নয়ন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ৯ এপ্রিল পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীন ফকির ওরফে ফকির মেম্বার নিখোঁজ হন। পরদিন কুশারীগাঁও গ্রামের জনৈক নাজিমের ভুট্টা ক্ষেত থেকে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দীনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশী মোহাম্মদ আলী, মো. নয়ন, বাবুল এবং হামিদুল হককে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পিপি বলেন, তৎকালীন পীরগঞ্জ থানার এস,আই মো. রায়হান আলী তদন্ত শেষে মোহাম্মদ আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং মো. নয়নকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net