1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার

কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পালিয়া যাওয়া শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী ২৭তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা নাজির আহমেদ খান। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাংগায়। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (লজিস্টিকস) হিসেবে কর্মরত আছেন।

এর আগে ২০১৩ সালের পর থেকে তিনি বগুড়ার সিনিয়র এএসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র এসি, লালবাগের এডিসি, প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপের এডিসি-ডিসি, ওয়ারি ট্রাফিকের ডিসি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ডিসি (ডিবি) এবং ডিসি (নর্থ) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, নাজির আহমেদ ১৯৯৫-২০০১ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্দান্ত ক্যাডার ছিলেন, ঐ সময়ে কথায় কথায় তিনি সাধারণ ছাত্রদের ওপর নির্মম নির্যাতন চালাতেন। ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে ২৭তম বিসিএসে ২য় বারের রেজাল্টে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ ক্যাডারে যোগদান করেন।

এলাকায় জনশ্রুতি আছে তার বাবা আব্দুল গফুর খান কোনদিন মুক্তিযুদ্ধই করেননি। তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আওয়ামী স্বৈরশাসনের অন্যতম কারিগর, আলফাডাঙ্গার কুখ্যাত সন্তান ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও পারিবারিক আত্মীয়।

জানা যায়, ২০১৪ সালের বগুড়া সিনিয়র এসপি অবস্থায় ভোটারবিহীন নির্বাচনকে ঠেকাতে বিরোধী দলের কার্যক্রমকে নস্যাৎ করার অন্যতম কারিগর ছিলেন নাজির আহমেদ। এরপর ২০১৮ সালে ঢাকার লালবাগ এলাকায় নিশি ভোটের মূল সমন্বয়ক, লালবাগ ও সূত্রাপুর এলাকায় কুখ্যাত হাজী সেলিমের সকল অপকর্মের সহযোগী। ডিসি (ডিবি) হিসেবে গাজীপুরে ২০২৪ সালের ডামি নির্বাচনে ন্যাক্কারজনকভাবে ভূমিকা পালন তিনি।

পুলিশের এই কর্মকর্তা চরম দূর্নীতিবাজ হিসেবে পরিচিত। পুরো চাকুরীজীবনে আওয়ামী লীগ বিরোধী নেতা-কর্মীদের মামলা-হামলা, নির্যাতনে অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেছেন।

আরও জানা যায়, মহান জুলাই বিপ্লবে নারকীয় ভূমিকা পালন করেছেন নাজির। এ সময় ছাত্র-জনতার বিপ্লবকে ঠেকানোর জন্য গাজীপুরে হাসিনার কিলারখ্যাত মেয়র জাহাঙ্গীরের হাতে পুলিশের প্রায় ৩০টি অস্ত্র তুলে দিয়েছিলেন তিনি। হাসিনার গদি টিকিয়ে রাখতে এবং ছাত্র-জনতার বিপ্লবকে রুখে দিতে নিজেও সরাসরি গুলি ছুঁড়েছিলেন। পরে ছাত্র-জনতা জাহাঙ্গীরসহ এই অফিসারের উপর আক্রমণ করলে সে পালিয়ে যায়। জুলাই গণবিপ্লবে হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক দিন গা ঢাকা দিয়েছিলো আলোচিত এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net